সরিষাবাড়ীতে নাশকতা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে নাশকতা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
সরিষাবাড়ীতে নাশকতা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নাশকতা মামলার আসামি সাবেক ইউপি সদস্য আশেক মাহমুদকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার বিকেলে মামলার আসামি কামরাবাদ ইউপি সাবেক সদস্য আশেক মাহমুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অনুসারী আশেক মাহমুদ ও আ,লীগ দলীয় লোকজন ,২০২৪ সালের ৪ আগস্ট সিমলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের একটি মিছিল পৌঁছায়।

এ সময় আশেক মাহমুদ ও আওয়ামী লীগ দলীয় লোকজন মিছিলের উপর হামলা করে। এ ঘটনায় রিকশা চালক অলিল মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ৪৫ জন ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আ,লীগ নেতা কর্মীকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ মামলার এজাহার নামীয় আসামি সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি বড়বাড়িয়া গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, নাশকতা মামলার আসামি সাবেক ইউপি সদস্য, আ’লীগ নেতা আশেক মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আসামি আশেক মাহমুদ কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল