রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ | Daily AjKaler Kontho

রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে ১০ম শ্রেনির শিক্ষার্থী,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুন চন্দ্র মন্ডল- একাডেমিক সুপার ভাইজার,গোপালগঞ্জ সদর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা বিবেকানন্দ মালাকার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাস। সহকারি শিক্ষক অনুপম বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রবীন্দ্রনাথ দাস, শিক্ষার্থী অভিভাবক গোপাল চন্দ্র বালা, পরিমল মন্ডল, গান্ধারী বালা প্রমূখ।

 

আজকালের কন্ঠ/আর এস /গোপালগঞ্জ