
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এর মমতাময়ী মাতা ইন্তেকাল করায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এর মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান-এর মাতা, মহীয়সী মাহামুদা খাতুন(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা মাহামুদা খাতুন জয়পুর গ্রামের মৃত কৃষিকর্মকর্তা(অব:) আক্তারুজ্জামানের সহধর্মিণী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় জয়পুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে লোহাগড়া বাজারস্থ গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে ।
তিনি তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁর মৃত্যু সংবাদে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মরহুমার বাসভবনে উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজকালের কন্ঠ/আর এস/ইমরান
আপনার মতামত লিখুন :