মধ্যনগরে ছাত্রদলের উদ্যোগে কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মধ্যনগরে ছাত্রদলের উদ্যোগে কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ১:৩০ অপরাহ্ন
মধ্যনগরে ছাত্রদলের উদ্যোগে কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের খুব দ্রুত রোগ মুক্তি কামনায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

৮ই আগষ্ট রোজ শুক্রবার আছরের নামাজের পর মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সমধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার ছাত্রদল নেতা রিপন তালুকদার,চামরদানী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত, কলেজ ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার। ছাত্রদল নেতা জাহাঙ্গীর, সাগর,আকিনুর,নয়ন,আনোয়ার, নবীনুর,মাসুম,রনি,রনি মড়ল,অনি মড়ল,শরীফ,তোফাজ্জল, রবিন,হামিম,শেখর,মিঠু,প্রমুখ। ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন দ্রুত সুস্থ হয়ে যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন হাওড় বন্ধু জনাব, কামরুজ্জামান কামরুল ভাই।

আজকালের কন্ঠ/রাহাত/খসরুজ্জামান