নেত্রকোনার ট্রাইবুনালের রায়ে ২০২২ সালের ইউপি নির্বাচনে আবু তাহের জয়ী | Daily AjKaler Kontho

নেত্রকোনার ট্রাইবুনালের রায়ে ২০২২ সালের ইউপি নির্বাচনে আবু তাহের জয়ী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
নেত্রকোনার ট্রাইবুনালের রায়ে ২০২২ সালের ইউপি নির্বাচনে আবু তাহের জয়ী

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : ২০২২সালের ইউনিয়ন পরিষদ নিবার্চনে ফলাফলে পরাজিত হয়ে দীর্ঘ তিন বছর সাত মাস পর অবশেষে ইউনিয়ন চেয়ারম্যান পদ ফিরে পেলেন বিএনপির নেতা আবু তাহের আজাদ।

বৃহস্পতিবার (৭ইআগষ্ট) দুপুরে নেত্রকোনা নিবার্চন ট্রাইবুনালের রায়ে বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আাদালতে ভোট গনণা শেষে আবু তাহেরকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন।

তিনি মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ ফিরে পেলেন। আবু তাহের মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ পাঁচ হাজার ২২৬ ভোট পেয়েছেন ও আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পাঁচ হাজার ১৯১ ভোট পেয়েছেন। ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। পরে মামলাটি খারিজ হলে আবার তিনি আপিল করেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে ধার্য তারিখে আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক।

আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ বলেন, প্রকাশ্যে আদালতে গণনা করে নৌকা প্রতীকের প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে আনসার প্রতীকের প্রার্থী আবু তাহের ৮৩৮ বেশি পান। পরে আদালত তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল