জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল | Daily AjKaler Kontho

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঘোষণাপত্র পাঠের এই অনুষ্ঠানে বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।’

এর আগে বিকেলে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে অনুষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়।