
বিশেষ প্রতিনিধি : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে ডামুড্যা উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বেগম সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরহাদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাসরিন বেগম সেতু বলেন, “এই পুরস্কার শুধু একটি প্রাপ্তি নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় প্রেরণা। আমাদের শিক্ষার্থীরা যাতে সৎ, দক্ষ এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের শেষাংশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে। তারা আগামীতেও আরও ভালো ফলাফলের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এসইডিপি’র মতো প্রকল্পগুলো শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :