
কাজী শরীফ, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সংঘবদ্ধ প্রতারণা, জালিয়াতি, কমিশন বাণিজ্য ও হুন্ডির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন দেশে পাচার করেছেন বাহার ও তার কন্যা সূচনা। এসব অভিযোগের ভিত্তিতে তাদের নামে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এতে মোট জব্দ টাকার পরিমাণ ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট দীর্ঘদিন ধরে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে আসছিল। সংস্থাটি জানায়, তদন্তে প্রাথমিকভাবে এসব টাকার উৎস নিয়ে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। ফলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :