
মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : মরা গরু পাচারের সময় ব্যবসায়ী ও ট্রাক চালককে ১ মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নাবিল হোসেন তামিম শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে এ আদেশ প্রদান করেন। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোত উদ্দীনের পুএ কোসাই নাসিরউদ্দিন (৩০),একই উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের পুত্র ট্রাক চালক করিমুল ইসলাম (২৭) ঘটনা সুত্রে জানাগেছে, অভিযুক্তরা শনিবার গভীর রাতে সাতক্ষীরা আবাদের হাট এলাকা হতে মরা গরু নিয়ে লাবসা বাইপাস দিয়ে খুলনায় যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।পরে খবর পেয়ে পুলিশ তাদের ইটাগাছা পুলিশ নিয়ে আসে। সেখানে অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন। আটকৃত কোসাই নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা শহরের কামালনগর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মরা গরু ব্যবসার সাথে জড়িত। জুয়েল ভাই এই মরা গরু ঠিক করে দিয়েছিল। এই মাংস ডুমুরিয়া থেকে কেটে বিভিন্ন এলাকা সরবরাহ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামিম বলেন, তারা অত্যন্ত অন্যায় করেছে। অভিযুক্তরা চরম অন্যায় করেছে। মরা গরুর মাংস মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছে। তারা অপরাধের স্বীকার করেছে। এই জন্য তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে সাদা প্রদান করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/এ
আপনার মতামত লিখুন :