লোহাগড়ায় জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
লোহাগড়ায় জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জুলাই আহত মো. টিপু সুলতান, কালবেলা পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ও জুলাই আহত ফরহাদ ইসলাম, জুলাই আহত জাকারিয়া, কামরুল প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন ও লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সেবা মেলা অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/রাহাত/ ইমরান