
সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এ্যাকশন এন্ড মোবিলাইজেশন ফর এ্যান ইনক্লুসিভ প্রকল্প সুচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম মাজহারুল আলম, সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রকল্প সমন্বয়কারী রেহেনা পারভীন, একাউন্ট এন্ড এডমিন অফিসার মোঃ জসিম উদ্দীন, ফিল্ড সুপার ভাইজার মোঃ সুলতানুল আরেফিন, ফিল্ড ফ্যামিলিটেটর অনিক কুমার ঘোষ প্রমূখ। আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে উইমেন’স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :