
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশ সুপার নির্দেশনায় অফিসার ইনচার্জ আল মামুন সরকার নিজে উপস্থিত থেকে ওসি (তদন্ত) মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচারের সময় ১শ ১৬বোতল ভারতীয় মদসহ একটি ই এক্স-2 পিক-আপসহ আজিজুর রহমান হৃদয় নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার ভোর সকাল অনুমান ৫ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাস স্ট্যান্ড টিকেট কাউন্টারের সামনে রাস্তায় একটি, ই এক্স-2 মডেলের একটি পিক আপ এবং পিকাপে বস্তায় রক্ষিত ৭০টি আইচ ভটকা (৭৫০ এম এল) ২৪টি মেঘডয়েল নঃ ১(৭৫০ এমএল), ২২টি এসি ব্ল্যাক (৭৫০ এমএল)সহ সর্বমোট ১১৬ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার হানিফ শওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার।
এছাড়াও অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো
আপনার মতামত লিখুন :