
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় ২০ পিস নেশার ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের বগাডুবি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার রফিকুল ইসলাম বগাডুবি গ্রামের মৃত সিফাত আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগাডুবি গ্রামে অভিযান চালায় থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদক বিক্রয়ের সময় রফিকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
আজকালের কন্ঠ/আর এস/সুশীল
আপনার মতামত লিখুন :