
মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, অভ্যন্তরীণ বিভিন্ন গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নামে অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (১৬ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে দলীয় নেতা কর্মীরা এসে সমবেত হতে থাকে। পরে সারে ১০ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের বিএনপি’র মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হোন।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন তার বক্তব্যে বলেন, আমি ৫ অগষ্ট আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম সামনে আমাদের আরও অনেক আন্দোলনের সম্মুখীন হতে হবে ঠিক সেইদিনের কথা আজকে আবার মনে করে দিলাম। তিনি আরও বলেন যে দল দীর্ঘ ১৭ বছর আমাদের ছত্রছায়ায় বেঁচে ছিল তারাই আজ আমাদের নিয়ে কটুক্তি করে বলে বালুর ট্রাক আমরা সরাতে পারি নাই। আমি বলতে চাই ১৭ বছর তারা তো ঘরের তালাই খুলতে পারে নাই।
এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, সংগ্রামী বন্ধু গন আপনারা জানেন গত কয়েক দিন ধরে বিভিন্ন কুচক্রী মহল আমাদের দেশ নেত্রীকে নিয়ে কটুক্তি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির অবমাননা ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করেছে। আমি তাদেরকে বলতে চাই আপনারা দীর্ঘ ১৭ বছর আমাদের ছত্রছায়ায় থেকে রাজনীতি করেছেন। আপনার ভালো আছেন ভালো থাকেন, স্বৈরাচার হাসিনার পতনের জন্য আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি, আজ যদি আপনারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার দুঃসাহস দেখান তবে তার কঠিন জবাব দেওয়া হবে। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা সন্ত্রাসী করছে, যারা চাঁদাবাজি করছে তাদেরকে আপনারা অবশ্যই গ্রেফতার করবেন।
সভাপতির বক্তব্যে রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এছাহক আলী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি তাই তাঁর প্রতি আমারা চির কৃতজ্ঞ। তিনি বলেন এনসিপি’র কোন আদর্শিক দিক নেই আমাদের শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক দিক আছে আমরা সেই আদর্শের রাজনীতি করি। তিনি আরও বলেন একসময় জাসদ ছিল আজ নেই, এই এনসিপি ও একদিন থাকবে না। আমরা দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো।
আজকালের কন্ঠ/রাহাত/রায়হানুল
আপনার মতামত লিখুন :