হালুয়াঘাটে রাস্তার পাশে অবৈধভাবে রাখা বালু জব্দ, জনভোগান্তি রোধে অভিযান অব্যাহত | Daily AjKaler Kontho

হালুয়াঘাটে রাস্তার পাশে অবৈধভাবে রাখা বালু জব্দ, জনভোগান্তি রোধে অভিযান অব্যাহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
হালুয়াঘাটে রাস্তার পাশে অবৈধভাবে রাখা বালু জব্দ, জনভোগান্তি রোধে অভিযান অব্যাহত

ব্যুরো চীফ ময়মনসিংহ : বুধবার (১০ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট টু ধোবাউরা সড়কের বালিচান্দা ও ঘোড়াঘাট এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে রাখা বালু তাৎক্ষণিকভাবে জব্দ করেছে প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনভোগান্তি ও চলাচলের বিঘ্ন ঘটায় এসব বালু সরকারি কাজ এবং দাতব্য প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য জব্দ করে নিয়ে যাওয়া হয়।

এসময় উপস্থিত কর্মকর্তারা জানান, রাস্তায় এভাবে বালু রেখে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এটি একটি সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে—জনস্বার্থ বিরোধী এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং যেকোনো ধরনের জনদুর্ভোগ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো