নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
কাজী ইমরান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ হাট, বাজারসহ শহরের বিভিন্ন জায়গায় এ গণসংযোগ ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

নড়াইল – ২ আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও  জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষ থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নড়াইল জেলা ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সিনিয়র সহসভাপতি কাজী শওকত আলী ও লোহাগড়া উপজেলা এনপিপির সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, লোহাগড়া উপজেলা এনপিপি যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার ও যুব ফ্রন্ট ইউনিয়ন সভাপতি- মইনুল ইসলাম দ্বীপ, হৃদয় মোল্যসহ প্রমুখ।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপি হাইকমান্ডের গ্রীন সিগনাল পেয়েছেন তিনি।

এ বিষয়ে মুঠো ফোনে ড. ফরিদুজ্জামান ফরহাদের সাথে কথা হলে তিনি বলেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। বিগত ১৬ বছর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সব সময় রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি।  তিনি আরও বলেন, আমি আশা করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নড়াইল ২ আসন থেকে আমাকে নমিনেশন দিবেন। আমাকে নমিনেশন দেওয়া হলে আমি বিজয়ী হয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।