গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু | Daily AjKaler Kontho

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৮, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি