শরীয়তপুরে ভেদরগঞ্জে ডোবা থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

শরীয়তপুরে ভেদরগঞ্জে ডোবা থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৬:২২ অপরাহ্ন
শরীয়তপুরে ভেদরগঞ্জে ডোবা থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিশেষ প্রতি‌নি‌ধি : শরীয়তপুরে ভেদরগঞ্জের চরকোড়ালতলী এলাকায় ডোবা থেকে আমেনা আক্তার নামের দশম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মের্গ প্রেরণ করেছেন। নিহত আমেনা আক্তার চরকোড়ালতলী মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর কন্যা এবং স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। নিহত আমেনার শরীরের বিভিণœ স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

আজকালের কন্ঠ/রাহাত/বি