
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়ার এক বিধবা বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূর নাম গোলসান আরা (৫৫)। তিনি ওই এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী। পরিবারের লোকজনের দাবি তিনি ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়, সকালে বাড়ির লোকজনের অগোচরে তিনি ফাঁস দেয়। পরে টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন কুমার জানান, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং পরে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/রাহাত/শাহজাহান
আপনার মতামত লিখুন :