
কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আকরামুজ্জামান মিলু ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলামকে মনোনীত করে কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮জুন) দুপুরে লোহাগড়ার বাজারের ড্রীম হোটেলের হল রুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এ. কে. এম আকরামুজ্জামান মিলুর সভাপতিত্বে ও সাংবাদিক সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ফকির শওকত আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক ও ভোরের ডাক পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি মো. সেলিম জাহাঙ্গীর, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির নড়াইল জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি রেজাউল করিম,
সদস্য সচিব ও কালের কন্ঠ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি শিমুল হাসান, কালবেলা পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরানসহ প্রমুখ ।
আলোচনা সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক এ. কে. এম আকরামুজ্জামান মিলুকে সভাপতি, মাইটিভির নড়াইল জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলামকে সাধারণ সস্পাদক ও মো. সিদ্দিকুর রহমানকে অর্থ বিষয়ক সস্পাদক করে লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ফকির শওকত আলীকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ।
আজকালের কন্ঠ/রাহাত/ ইমরান
আপনার মতামত লিখুন :