
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : “কুরআন-সুন্নাহর আলোকে মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং যৌতুক, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক বিভাগীয় ইমাম সম্মেলন আজ শনিবার সকালে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোখতার আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরাইরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব কাজী আখতার উল আলম, পুলিশ সুপার, ময়মনসিংহ কর্নেল জাকারিয়া হোসেন, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট হাফেজ আহমেদ, পরিচালক, ইসলামীক ফাউন্ডেশন ময়মনসিংহ
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমগণ ও সমাজসেবী নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন:মাওলানা আব্দুল হক মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী মুফতি হাবিব আহাম্মদ শিহাব অধ্যাপক শেখ আমজাদ আলী মাওলানা কামরুল আহসান এমরুল অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন মুফতি আব্দুল্লাহ মাসুম, ইসলামী অর্থনীতিবিদ সম্মেলনের উপস্থাপনায় ছিলেন মাওলানা নূরুল আমীন (বিভাগীয় সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি) এবং হাফেজ মাওলানা মঞ্জুরুল হক ও মুফতি মাহবুবুল্লাহ কাসেমী।
বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনতে মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের আলোকে ইমামরা মানুষকে হেদায়াতের পথে আহ্বান করে সমাজের নানা ব্যাধি প্রতিরোধে ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে যৌতুক, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে ইমামগণ বয়ান ও জুমার খুতবায় সচেতনতা সৃষ্টি করে ব্যাপক প্রভাব ফেলতে পারেন।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আয়োজনে :বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি – ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর কমিটি
সহযোগিতায়: সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) ও মবিনাউস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আপনার মতামত লিখুন :