ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেফতার | Daily AjKaler Kontho

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেফতার

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ জুন ২০২৫) বিকাল ৫:৫০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক মামলার জামিনপ্রাপ্ত আসামি ও সংঘবদ্ধ চোর-ছিনতাইকারী চক্রের চার সদস্য—১) সিয়াম আহম্মেদ শিমুল (২৩), ২) মোঃ কাউছার মিয়া (২৩), ৩) সাকিব (২৪), এবং ৪) শুভ (২৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের দখল হতে দুইটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫০,০০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

রেলওয়ে থানা পুলিশের এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।