
দিনাজপুর জেলা প্রতিনিধি : খানসামা উপজেলায় ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (সাথিকে) ছদ্মনাম ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্ত কিশোর খানসামা উপজেলার ভেড়ভেড়ী ঘেগাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে বাঁধন ইসলাম (১৯) ।
ভুক্তভোগীর মায়ের সাথে কথা বললে তিনি জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় বাঁধন (১৯) সাথি ১৫ ছদ্দনামের মেয়েটিকে প্রেমের সম্পর্কের সুত্রে ফোন করে বলে আজকে রাত ১ টার দিকে তুমি বাইরে আসবে আমরা পালিয়ে বিয়ে করব। কথামতো মেয়েটি রাতে বাড়ির বাইরে আসলে বাঁধন নামের ছেলেটা মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। মেয়েকে ঘরের মধ্যে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে প্রায় ৭০০ গজ দূরে ভূট্টা খেতে জ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।
তারপর প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে মেয়ের মুখে ঘটনার বর্ননা শুনে মেয়ের মা ছেলের সাথে ফোনে যোগাযোগ করলে ছেলে বলে যে যেটাই করেছি সব টাইম পাস, এখনকার যুগে সুধু টাইম পাস চলে এবং ছেলে এও বলে যে এক হাতে কোনদিন তালি বাজে না আপনার মেয়ে যদি রাজি না থাকতো তাহলে কি আমি এসব করতে পারতাম। এরকম একটি কল রেকর্ড ভুক্তভোগীর ফোনে রয়েছে।
ভুক্তভোগীর মা কান্না জড়িত কন্ঠে বলেন আমার নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে ওই ধর্ষকের আমি উপযুক্ত শাস্তি চাই।
মামলার বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজূমল হক বলেন, স্পর্শকাতর এই বিষয়ে খবর পেয়েই ভুক্তভোগী ও তাঁর পরিবারের জবানবন্দি এবং প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার (১৩ জুন) ভুক্তভোগীকে দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :