
এ,এস,মামুন গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : (১৩ জুন ২০২৫) শুক্রবার গৌরনদী উপজেলার টিকাসারে বাল্যবিবাহ চলাকালে একই উপজেলার পূর্ব কটকস্থল গ্রামের সিংগাপুর প্রবাসী মো: শাহীন হাওলাদারকে মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অধীনে ৮০,০০০/-আশি হাজার টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন।
উল্লেখ্য ইতোপূর্বে (২০ দিন পূর্বে পৃথক স্থানে এবং পৃথক পাত্রী) অভিযুক্ত ব্যক্তি বাল্যবিবাহ করার চেষ্টা করার সময় বাধা প্রদান করা হয় এবং প্রবাসী বিবেচনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন :