আলোর পথে হিজড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতির গরু কোরবানি: সহকর্মীদের জন্য মানবিক উদ্যোগ | Daily AjKaler Kontho

আলোর পথে হিজড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতির গরু কোরবানি: সহকর্মীদের জন্য মানবিক উদ্যোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
আলোর পথে হিজড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতির গরু কোরবানি: সহকর্মীদের জন্য মানবিক উদ্যোগ

ব্যুরো চীফ ময়মনসিংহ : আলোর পথে হিজড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সালমা শেখ ঈদ-উল-আযহার পবিত্রতা ও ত্যাগের শিক্ষা অনুসরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তাঁর নিজ তহবিল থেকে একটি গরু কোরবানি দিয়ে সংস্থার সকল সহকর্মীর জন্য কোরবানির মাংসের ব্যবস্থা করেন।

সালমা শেখ জানান, “আমরা যারা সমাজের মূলধারার বাইরে থাকি, আমাদের মাঝেও আছে ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধ। এই কোরবানির মাধ্যমে আমি আমার সহযাত্রীদের পাশে দাঁড়াতে চেয়েছি। আমরা একসাথে থাকি, একসাথে খুশি ভাগ করে নিই।”

সংস্থার অন্যান্য সদস্যরাও সালমা শেখের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ঈদের দিনে তাদের জন্য এমন একটি উদ্যোগকে ‘অনুপ্রেরণাদায়ী’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী এবং সমাজকর্মীরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি এমন উদারতা ও সহমর্মিতা দেখায়, তবে একদিন হিজড়া সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হবে।