নীলফামারীর ২৮ মামলার আসামি মাদক বিক্রেতা মবু মিয়া গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নীলফামারীর ২৮ মামলার আসামি মাদক বিক্রেতা মবু মিয়া গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৯, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
নীলফামারীর ২৮ মামলার আসামি মাদক বিক্রেতা মবু মিয়া গ্রেপ্তার

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা ২৮টি মাদক সংক্রান্ত মামলার আসামি মবু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ জুন) দিবাগত রাতে তাকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত মোজাম্মেল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রোববার রাতে মবু মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৮টি মাদক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।