নয়াপাড়াতে চাউল বিতরণ উদ্বোধন ভিজিএফ পাবে ১১ হাজারের অধিক পরিবার আলীকদমে | Daily AjKaler Kontho

নয়াপাড়াতে চাউল বিতরণ উদ্বোধন ভিজিএফ পাবে ১১ হাজারের অধিক পরিবার আলীকদমে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
নয়াপাড়াতে চাউল বিতরণ উদ্বোধন ভিজিএফ পাবে ১১ হাজারের অধিক পরিবার আলীকদমে

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ জুন নয়াপাড়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, আলীকদম জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ মাশুক আলাহি। আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.হোসেন আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মোহাম্মদ আবু হানিফ রাজু। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাউল বিতরণে উপকারভোগীদের উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, সরকার কর্তৃক প্রতিটি ঈদেই আমরা চেষ্টা করি যেন ইউনিয়নের কোনো অসহায় পরিবার খাদ্য সহায়তা ছাড়া না থাকে। এই ভিজিএফ চাউল তাদের ঈদ আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন অত্র ইউনিয়নের ২ হাজার ২শত ৭৮ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে এবং বিতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা জন্য সকলের সহযোগিতা কামনা করে করেন চেয়ারম্যান।

আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম.নজরুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র মাঝে আলীকদম উপজেলা ৪টি ইউনিয়নে প্রায় ১১-হাজার ৪-শত ৪০-জন পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে। এবং ভিজিএফের চাউল বিতরণ কালে উপজেলার ৪টি ইউনিয়নের ৪ জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাউল বিতরণ করা হবে বলেও জানান তিনি।