১০ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস | Daily AjKaler Kontho

১০ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
১০ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ মে) দিনগত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।