
মোঃ রোকনুজ্জামান,গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহ জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আব্দুল হক নামে আরো একজনকে মুমূর্ষ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ । রোববার দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরের কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল তালুকদার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কছিমুদ্দিন তালুকদার ছেলে। তিনি পারিজাত আমতলা এলাকায় হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন , খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, কোনাবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম রনি (৪২), রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ ছালমা (৩৭) এবং মহানগরের কোনাবাড়ী হরিণাচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)।
পুলিশ জানায়, ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাদেরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
( রবিবার) দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরের কোনাবাড়ী পারিজাত এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে জুয়েল তালুকদার ও আব্দুল হককে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জুয়েল তালুকদার।
মুমূর্ষ অবস্থায় আব্দুল হককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এতে নিহতের স্ত্রী বাদী হয়ে কোনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
আপনার মতামত লিখুন :