আজ ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ | Daily AjKaler Kontho

আজ ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
আজ ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ

আজাকালের কন্ঠ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ ইস্যুতে আজ আদেশ দেবেন হাইকোর্ট। রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১০টা ৪৫ মিনিটে।

মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন।

এদিন ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।