সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা | Daily AjKaler Kontho

সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা :  আগামী ১৭ মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) শহরের কামালনগর লেক ভিউ কনভেনশন সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জিলানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ফকরুল ইসলাম রবিন, বিভাগীয় টিম প্রধান নেছার উদ্দিন শফি। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুর মোরশেদ, মহাসিন আলম, রাজিবুল ইসলাম,সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন আলো প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, আগামী সমাবেশ তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সাংগঠনিক যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা সময়োপযোগী। আমরা হাতকড়া পড়েছি, ডান্ডাবেড়ি পড়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোটের অধিকার ফিরে পায়নি। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষ স্বাধীনভাবে হাটে—ঘাটে, পথে—প্রান্তরে তার মনের ভাব প্রকাশ করতে পারত না।

এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করে সেই মানুষের মুখের ভাষা ফিরিয়ে এনেছি। এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।। দল থেকে কখনো আদর্শচ্যুত হয়নি। কোটার আন্দোলনে আমরা এক দফার আন্দোলনে পরিণত করেছিলাম। এ আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন দেশ নায়ক তারেক রহমান।

ডিবি হারুন আমাকে সহ বিএনপি নেতৃবৃন্দের আটকে রেখে নির্যাতন করেছে।পরে কারাগারে পাঠিয়েছে, সেখান থেকে মুক্তি পেয়ে আবার রাজপথে মুক্তি সংগ্রামে অংশ নিয়েছি ।