জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরামের কেন্দ্রীয় সম্পাদক পদ পেলেন গৌরনদীর রিয়াদ | Daily AjKaler Kontho

জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরামের কেন্দ্রীয় সম্পাদক পদ পেলেন গৌরনদীর রিয়াদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরামের কেন্দ্রীয় সম্পাদক পদ পেলেন গৌরনদীর রিয়াদ

গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগ সংগঠণ বাংলাদেশ জাতীয়াতাবাদী কমার্শিয়াাল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, গৌরনদীর কৃতি সন্তান জাতীয়াতাবাদী কমার্শিয়াাল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হলেন ফকরুল আলম রিয়াদ।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ নিবাসি মাওলানা খলিলুর রহমানের জেষ্ঠ পুত্র, গৌরনদীর কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, জুলাই আগস্টের ফ্যাসিবাদী আন্দেলনের সম্মোখ যোদ্ধা, ফকরুল আলম রিয়াদ।এবং সভাপতির দায়ীত্ব পেয়েছেন আখতারুজ্জামান সজল।

গত শনিবার সন্ধ্যায় ঢাকার নয়া পল্টনে হোটেল প্রীতমের তৃতীম তলার সুরমা রেস্টুরেন্টে জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরাম কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান সজল’র সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য গন।