মানিকগঞ্জে হ*ত্যা মামলায় একজনের মৃ*ত্যুদণ্ড | Daily AjKaler Kontho

মানিকগঞ্জে হ*ত্যা মামলায় একজনের মৃ*ত্যুদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
মানিকগঞ্জে হ*ত্যা মামলায় একজনের মৃ*ত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কু*পিয়ে হ*ত্যার দায়ে একজনের মৃ*ত্যুদণ্ড এবং আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মোঃ পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০) এবং একই এলাকার শহীদ বেপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃ*ত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর অপর আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা যায়, ভিকটিম বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন আসামি সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় আসামি সুমন অপর আসামি আলীমের সঙ্গে বিল্লাল হোসেনকে হ*ত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করেন। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তাহার বিচার কার্যক্রম চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।