বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন, যা বললেন ট্যামি ব্রুস | Daily AjKaler Kontho

বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন, যা বললেন ট্যামি ব্রুস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন, যা বললেন ট্যামি ব্রুস

আজকালের কন্ঠ ডেস্কঃমার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে একটি প্রশ্ন করেন।

সাংবাদিক প্রশ্ন করেন, বুধবার (২৩ এপ্রিল) একটি বাংলাদেশি-আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। ওই কনফারেন্সে, তারা যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা তদন্ত করা হোক।

এ বিষয়ে সাংবাদিক জানতে চান, স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে। এবিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, যে কোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।