কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই ম*দসহ ১ নারী আ*টক  | Daily AjKaler Kontho

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই ম*দসহ ১ নারী আ*টক 


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই ম*দসহ ১ নারী আ*টক 
কালীগঞ্জ (ঝিনাইদহ)  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া থেকে ৪৫ লিটার চোলাই ম*দসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী । আটক শিখা রানী ঢাকালে পাড়ার উত্তম দাসের স্ত্রী ।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশ জানায় , গত সোমবার (২১ এপ্রিল) সন্ধার পর যৌথ বাহিনীর অভিযানে শিখা রানীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয় । যেখানে ৫০ টি ৫০০ মিলিলিটার বোতলে ২৫ লিটার ও ১০ টি ২ লিটার বোতলে ২০ লিটার মোট ৪৫ লিটার চোলাই মদ ছিল। এ ঘটনায় মা*দক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক শিখা রানীকে আদালতে প্রেরন করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।