আলিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুবকের ঝুলন্ত লা*শ উদ্ধার | Daily AjKaler Kontho

আলিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুবকের ঝুলন্ত লা*শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
আলিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুবকের ঝুলন্ত লা*শ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃ কুয়াকাটার আলীপুরে মজিবর (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লা*শ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে আলীপুর মৎস্যবন্দরের মজিবরের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘মেশিনারিজ পার্টস’-এর দোকান থেকে তার লা*শ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবরের এক বন্ধু তাকে বাসায় খুঁজতে গেলে পরিবারের সদস্যরা জানান, সে দোকানে আছে। পরে বন্ধু দোকানে গেলে সেটি বন্ধ দেখতে পান। শাটার জাগালে ভিতরে মজিবরের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো তরিকুল ইসলাম মোঃ তরিকুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।