আটপাড়ায় প্রতিপক্ষের আঘাতে আওয়ামী লীগের নেতার মৃ*ত্যু | Daily AjKaler Kontho

আটপাড়ায় প্রতিপক্ষের আঘাতে আওয়ামী লীগের নেতার মৃ*ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
আটপাড়ায় প্রতিপক্ষের আঘাতে আওয়ামী লীগের নেতার মৃ*ত্যু

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচপাম্প নিয়ে বিরোধের জেরে ভাই-ভাতিজার মারধরে কায়সার ইমরান বাবুল (৫৯) নামের এক আওয়ামী লীগ নেতা নি*হত হয়েছেন। এ ঘটনায় নি*হতের ছোট ভাই রতনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতরোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কায়সার ইমরান বাবুল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন এবং ভাতিজাদের সঙ্গে একটি যৌথ সেচপাম্প ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেচপাম্প থেকে বাবুল তার প্রাপ্য আয় পেতেন না, এমনকি তার জমিতে ঠিকমতো পানি দেওয়া হতো না।

এ নিয়ে প্রায়ই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।ঘটনার দিন রাতে এশার নামাজের সময় পারিবারিক আলোচনার একপর্যায়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের ওপর হামলা চালান ও তাকে মারধর করেন। এতে তিনি নিজ ঘরে গিয়েই ঢলে পড়েন মৃ*ত্যুর কোলে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম*রদেহ উদ্ধার করেছে। ম*রদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মাথায় আঘাতের ফলে সৃষ্ট ফোলা চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ভুক্তভোগী পরিবারের লোকজন মামলা করার জন্য এখন থানায় অবস্থান করছেন। কিছু সময়ের মধ্যে মামলা হবে।

এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।