জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান : ডঃ ফরিদুজ্জামান ফরহাদ | Daily AjKaler Kontho

জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান : ডঃ ফরিদুজ্জামান ফরহাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান : ডঃ ফরিদুজ্জামান ফরহাদ

কাজী ইমরানঃ লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :  নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল ) সকাল ১০ টায় স্বৈরাশাসক ও ফ্যাসীবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বে যে সব বিরোধীদল রাজপথে থেকে ও ১৬ বছর আন্দোলনে ছিল সেই সব দলের অন্যতম শরীকদল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলের নড়াইলের লোহাগড়া উপজেলা কার্যালয় আজ উদ্বোধন করা হয়েছে। এ দলের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক বিশিষ্ট আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয় উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে এনপিপি লোহাগড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক বিশিষ্ট আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বক্তব্য এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন অনেক প্রতিযোগিতা মূলক হবে। এজন্য এনপিপির প্রতি যেন জনগণের ভালবাসা বৃদ্ধি পায়, সে-সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে এবং সেবামূলক কাজ করতে হবে। যেন আমাদের কর্মকাণ্ডের কারণে জনগণ আমাদের ভোট দেয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নড়াইল -২ আসন থেকে আমাকে মনোনয়ন দিবেন আশা করি। ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের স্বতস্ফুর্ত ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে জনগণের কল্যাণে কাজ করতে পারবো। এলাকার সকল উন্নয়নে নিজেকে সামিল রাখতে পারবো।

এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, লোহাগড়া উপজেলা এনপিপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা বদিয়ার রহমান, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, আজগর আলীসহ প্রমূখ।

মতবিনিময় সভায় এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।