
তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি:কর্মবিরতির নামে জনগণের সাথে প্রহসন বন্ধের দাবী ও তারাগঞ্জ হাসপাতালের ডাক্তারদের চিকিৎসা প্রদানে অনিহা, সেবাপ্রার্থী মানুষদের হেনস্থা, চিকিৎসায় বিলম্বে প্রতিবাদে তারাগঞ্জ বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল ৪ টায় তারাগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগন আয়োজনে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ব্যানার সহ কয়েকশত মানুষ নিয়ে তারাগঞ্জ বাসস্ট্যান্ড নতুন চৌপথী নামক স্থানে গিয়ে এক বিশাল মানববন্ধনের মাধ্যমে তারাগঞ্জ মেডিকেল হাসপাতালের নানা অনিয়ম দূর্ণীতি কথা তুলে বক্তব্য দেন।
হাসপাতালে চিকিৎসা সেবাপ্রার্থী মানুষদের হেনস্তা কথা তুলে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল, মূখ্য সংগঠক রিফাত হাসান, সদস্য আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর তারাগঞ্জ উপজেলা সদস্য সিয়াব শিবরার প্রমুখ।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর তারাগঞ্জ উপজেলা শাখার সদস্য তুর্য’র বাবা আতাউর রহমান তারাগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে কর্মরত এক ডাক্তারের সাথে তর্কেবিতর্কে জরিয়ে জান তুর্য ও তার বন্ধু তাওরার ওই ঘটনায় তারাগঞ্জ হাসপাতালের ডাক্তার তারাগঞ্জ থানায় মামলা করে তুর্য ও তাওরারকে গ্রেফতারের দাবি জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না দিয়ে কর্মবিরতি ঘোষণা করেন।
তাদের মিথ্যা মামলা প্রতাহার ও কর্মবিরতি বাতিলের দাবিতে মানববন্ধন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মানববন্ধনে অংশ নেন, তুর্যের মা তানজিলা ও তাওরারের মা তহুমিনা তারা বলেন, তারাগঞ্জ হাসপাতালে ডাক্তারগণ আমাদের ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।
আমরা তারাগঞ্জবাসী তাদের মিথ্যা মামলা প্রতাহার দাবি এবং হাসপাতালের ডাক্তারদের কর্মবিরতি বাতিলের দাবিতে মানববন্ধনেম অংশ গ্রহণ করছি । ওই মানববন্ধনে তারাগঞ্জ উপজেলার সকল পেশা শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :