পটুয়াখালীর কলাপাড়ায় অ*গ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান ভস্মীভূত | Daily AjKaler Kontho

পটুয়াখালীর কলাপাড়ায় অ*গ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান ভস্মীভূত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় অ*গ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান ভস্মীভূত

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃপটুয়াখালীর কলাপাড়ায় অ*গ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহা শিকায় দুটি মুদি দোকান, একটি রেষ্টুরেন্ট, একটি কীটনাশক ও ওই বিএনপি কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টা ব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, ঠিক কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত চলছে।