সাতক্ষীরা পৌরবাসীর কাঙ্খিত সরকারী কলেজ রোডসহ ৭টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন | Daily AjKaler Kontho

সাতক্ষীরা পৌরবাসীর কাঙ্খিত সরকারী কলেজ রোডসহ ৭টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
সাতক্ষীরা পৌরবাসীর কাঙ্খিত সরকারী কলেজ রোডসহ ৭টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন

আতিয়ার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরবাসীর কাঙ্খিত সরকারী কলেজ রোডসহ মোট ৭টি সড়কের সংস্কারকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে পৌরসভার প্রায় ৮ কিলোমিটার এই সড়ক সংস্কারকরণ কাজের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি।

সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটি সাতক্ষীরার সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান, সাধারন সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ন—সম্পাদক দুদায়েত মাসুদ অর্ঘ্য, সাবেক কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মীর্জা রনি, সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সাতক্ষীরার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বহুকাঙ্খিত সাতক্ষীরা পৌরসভার ৭টি সড়ক সংস্কারকরন কাজের আজ উদ্বোধন করা হয়েছে। সড়ক গুলোর মধ্যে রয়েছে, শহরের পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত, শহরের আলীয়া মাদ্রাসার সামনে থেকে পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ পর্যন্ত, শহরের পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারী গোডাউন পর্যন্ত সড়কসহ মোট ৭টি সড়কের প্রায় ৮ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।