খালিয়াজুড়িতে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃ*ত্যু | Daily AjKaler Kontho

খালিয়াজুড়িতে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃ*ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
খালিয়াজুড়িতে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃ*ত্যু

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মো. আব্দুস সালাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মা*রা গেছেন। আজ রোববার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাঁর মৃ*ত্যু হয়।উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে মাটি কাটা নিয়ে ২ এপ্রিল সংঘর্ষে আহত হয়েছিলেন আব্দুস সালাম। তিনি পাঁচহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পাঁচহাট গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে আলী জাহান চৌধুরী ও শরিফ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আ*হত হন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হবে।