
আজকালের কন্ঠ ডেস্কঃ আগামী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সেদিন থাকবে সরকারি ছুটি।ঈদের পর আবার টানা চার দিনের ছুটির সুযোগ পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। চলতি মাসে পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি, এর আগের দিন রোববার (১৩ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই উপভোগ করতে পারবেন এ ছুটি।
চলতি সপ্তাহে শুক্র ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার অফিস অফিস খোলা, তবে সেদিন ছুটি নিতে পারলে মিলবে টানা চার দিনের ছুটির সুখ।
আপনার মতামত লিখুন :