লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনুসের সফর ঘিরে ছাত্রলীগের বিক্ষোভ | Daily AjKaler Kontho

লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনুসের সফর ঘিরে ছাত্রলীগের বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনুসের সফর ঘিরে ছাত্রলীগের বিক্ষোভ

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল ১১ জুন বুধবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে এর সামনে এ বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।

এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক সজিব ভূইয়া, সহ সভাপতি শাহাদাত হোসেন, লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী।

এ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাকর্মীদের উপর জেল ও জুলুমের কথা তুলে ধরেন। তারা নেতাকর্মীদের উপর অত্যাচারের বর্ননা দেন। কত মানুষ ঘর ছাড়া দেশ ছাড়া।

তারা বলেন, বাংলাদেশ এখন চলছে ইউনুস রাজত্ব। ছাত্রদের ব্যবহার করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ইউনুস গং সোনার বাংলাকে অন্য দেশের দালাল বানাতে চায়। দেশ বিক্রি করে দেয়ার ফন্দিফিকির করেছে। কিন্তু আমরা তা হতে দিব না।

এই অংশগ্রহণকারী নেতৃবৃন্দরা বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী নেতাকর্মীদের বর্তমান অবস্থাও তুলে ধরেন।

তাছাড়া ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে লন্ডন পারি জমানো ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের উপস্থিত লক্ষ্য করা যায়।