
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও রংপুর বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন, লাইসেন্সবিহীন, রেজিস্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা। অভিযান পরিচালনা করার সময় যাত্রী এবং ড্রাইভারদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আরোপ করা হয়।
এছাড়াও তারাগঞ্জ এক বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। বিভিন্ন অপরাধের কারণে গতকাল ১৪টি মামলায় ১৫৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, এ ধরণের অভিযান পরিচালনা অব্যহত থাকবে
আপনার মতামত লিখুন :