
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড পূর্ব নগরপাড়ে নগরপাড় পূর্বপাড়া ক্রীড়া সংগঠনের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল ) রাতে নগরপাড় পূর্ব পাড়া ইসলামী কালচারাল সেন্টার সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পদ্মা রাইডার্সকে ২-১ গোলে পরাজিত করে যমুনা হান্টার্স চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হাজী কামাল, হাজী আবু তাহের মাষ্টার, হাজী বশির আহমেদসহ আরও অনেক অতিথিবৃন্দ।
নগরপাড় পূর্বপাড়া ক্রীড়া সংগঠনের নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সভাপতি মোঃ আজহার উদ্দিনের
সভাপতিত্বে এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন হাজী নায়েব আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মাজেদুল ইসলাম, আমেরিকান প্রবাসী।সার্বিক পরিচালনায় ছিলেন আইনজীবী মোঃ আলা উদ্দিন এবং মোঃ মেহেদুল ইসলাম এবং মিডিয়া কভারেজে ছিলেন Kt.
প্রধান পৃষ্ঠপোষক অনলাইনে বক্তব্যে মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
খেলা পরিচালনা করেন গুনজর গ্রামের কৃতি সন্তান মোঃ আবু কাওসার।প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি ৪৮ ইঞ্চি এলইডি টিভি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় নাজমুল।
আপনার মতামত লিখুন :