
নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ১০ নং হরিশঙ্করপুর ইউনিয়নের পানামী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক কৃতি ছাত্র ও দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহিদুজ্জামান (সাইদ) ।
স্থানীয় বাসিন্দারা বলেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে মোঃ শহিদুজ্জামান সাইদের মত তরুণ সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মোঃ শহিদুজ্জামান (সাইদ) বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ,তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি পদে কাজ করতে চাই ।
আজকালের কন্ঠ /জু
আপনার মতামত লিখুন :