কলাপাড়ায় মসজিদ ও মাদ্রাসা কমিটি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক টিপু | Daily AjKaler Kontho

কলাপাড়ায় মসজিদ ও মাদ্রাসা কমিটি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক টিপু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
কলাপাড়ায় মসজিদ ও মাদ্রাসা কমিটি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক টিপু

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের পরিচালনা কমিটি ও এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার কমিটি থেকে পদত্যাগ করেছেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মো. নেছার উদ্দিন আহমেদ টিপু। সোমবার দুপুরে প্রতিষ্ঠান দু’টির পরিচালনা কমিটির সভাপতি কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জানাযায়, পারিবারিক, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে তিনি কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম সম্পাদক ও এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে এসব ধর্মীয় প্রতিষ্ঠানে আলেম-ওলামা, মাশায়েখ এবং যাদের ইসলাম ও ধর্ম সম্পর্কে উচ্চ জ্ঞান রয়েছে তাদের এসব ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে থাকা উচিত বলে তিনি মনে করেন। তাহলে ধর্মীয় মূল্যবোধের চর্চা অব্যাহত থাকবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম সাংবাদিক টিপু’র পদত্যাগপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।