ঢাকার ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও পাটের বীজ বিতরণ | Daily AjKaler Kontho

ঢাকার ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও পাটের বীজ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ২:১৪ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও পাটের বীজ বিতরণ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলায়,পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের তালিকাভুক্ত ১৭২৪ জন পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। ১ বিঘা পাট আবাদি জমির জন্য ১জন পাট উৎপাদনকারী চাষীকে বিনামূল্যে ১কেজি পাটবীজ ও ১২ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।

ধামরাই উপজেলা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সার ও পাটবীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি অফিসার জনাব মো. আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিম উল ইসলাম।

আজকালের কান্ঠ /জু