অবৈ*ধভাবে বালু ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জ*রিমানা | Daily AjKaler Kontho

অবৈ*ধভাবে বালু ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জ*রিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ৩:১০ অপরাহ্ন
অবৈ*ধভাবে বালু ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জ*রিমানা

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : অবৈধভাবে বালু স্তুপ করে ব্যবসা করার অপরাধে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে যমুনা নদের রসপাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ‌। আদালত রাকিব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল এলাকায় যমুনা নদী থেকে রাকিব এন্টারপ্রাইজের রাকিব দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু স্তুপ করে ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল রসপাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধভাবে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার অপরাধে হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, অবৈধভাবে বালু ব্যবসা করার অপরাধে রাকিব এন্টারপ্রাইজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।